News71.com
 Bangladesh
 22 Sep 21, 05:37 PM
 226           
 0
 22 Sep 21, 05:37 PM

পটুয়াখালীতে নৌ পুলিশের প্রহারে জেলের মৃত্যুর অভিযোগ॥

পটুয়াখালীতে নৌ পুলিশের প্রহারে জেলের মৃত্যুর অভিযোগ॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্যাতনে সুজন চৌকিদার (৩০) নামে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটায় চর বালিয়াতলীর ডোশ এলাকার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় উত্তেজিত হয়ে স্থানীয়রা লালুয়া নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মামুনসহ চার সদস্যকে অবরুদ্ধ করে। এতে নৌ পুলিশের ২ সদস্য এবং তাদের বহনকারী ট্রলারের মাঝি আহত হন।

পুলিশের দাবি, সুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুজন ওই এলাকার আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চার পুলিশ সদস্যকে ছেড়ে দেয় উত্তেজিত জনতা। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন