News71.com
 Bangladesh
 23 Sep 21, 07:21 PM
 344           
 0
 23 Sep 21, 07:21 PM

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা॥ নিহত ২

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা॥ নিহত ২

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনা দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে পিকআপভ্যান চালক শামীম আহমেদ (২৪) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম (২৮)।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সকালে মালটা ভর্তি একটি পিকআপভ্যান রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। পথে শ্রীরামপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পিকআপভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও মোটরসাইকেল আরোহী ওই দু’জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন