News71.com
 Bangladesh
 23 Sep 21, 07:22 PM
 229           
 0
 23 Sep 21, 07:22 PM

স্মরনকালে আইসের(মাদক) সব থেকে বড় চালান জব্দ॥

স্মরনকালে আইসের(মাদক) সব থেকে বড় চালান জব্দ॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত আটক হওয়া আইসের সব থেকে বড় চালান। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯০ লাখ টাকা মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এটি এখন পর্যন্ত ঢাকায় আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন