News71.com
 Bangladesh
 23 Sep 21, 08:08 PM
 214           
 0
 23 Sep 21, 08:08 PM

৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির দায়ে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মামলা॥

৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির দায়ে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করে প্রায় ৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। এ ঘটনায় ব্যাংকটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে, ভ্যাট আইন অনুযায়ী নিবন্ধন গ্রহণ না করে ভ্যাটযোগ্য সেবা প্রদান করায় আরেকটি অনিয়ম মামলা করেছে রাজস্ব বিভাগের ভ্যাট গোয়েন্দারা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভ্যাট গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার কায়সারের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির ২০১১ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ওই তদন্তকালে গ্রামীণ ব্যাংকের এমন অনিয়ম ধরা পড়ে।

রাজধানীর মিরপুর-২ সেকশরস অবস্থিত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর হতেই সেবার কোড এস ০৫৬ এর আওতায় ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা দিয়ে আসছে। কিন্তু ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি এখনও নিবন্ধন গ্রহণ করেনি। মূল্য সংযোজন কর আইন-১৯৯১ এর ধারা ১৫ এর উপধারা (১) অনুযায়ী করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারীকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা আছে। এনবিআরের এস.আরও. নং ১৮৩/২০১২ অনুযায়ী টার্নওভার নির্বিশেষে ব্যাংক ও নন ব্যাংকিং প্রতিষ্ঠানকে নিবন্ধন গ্রহণ করতে হবে। এসআরও নং ১৬৮/২০১৩ অনুযায়ী ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবা বলতে বোঝায় রাষ্ট্রয়ত্ব, দেশীয় বা বিদেশি বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩, ধারা ২ এর দফা (খ)-তে সজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থা, যারা কমিশন, ফি বা চার্জের বিনিময়ে যেকোনো মাধ্যমে ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন