News71.com
 Bangladesh
 23 Sep 21, 08:08 PM
 213           
 0
 23 Sep 21, 08:08 PM

বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার॥ পানি কারখানাকে জরিমানা

বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার॥ পানি কারখানাকে জরিমানা

নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি করায় এইচকে ফুড অ্যান্ড বেভারেজকে (ঈশা ড্রিংকিং ওয়াটার) জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এ অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ওই কারখানায় উৎপাদিত পানির মোড়কে লোগো বা মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। তাই বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পক্ষে প্রসিকিউটর ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. শহীদুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন