News71.com
 Bangladesh
 27 Sep 21, 07:50 PM
 198           
 0
 27 Sep 21, 07:50 PM

চন্দ্রিমা উদ্যানে কারো কবর থাকবে না॥স্থানীয় সরকার মন্ত্রী

চন্দ্রিমা উদ্যানে কারো কবর থাকবে না॥স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ লাশ থাকুক আর না থাকুক কারো কবর চন্দ্রিমা উদ্যানে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কাউন্সিল ভবনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘ঢাকা শহরে জলবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি তারা পার্লামেন্টের চত্বরে শুয়ে থাকবেন, স্বাধীনতাবিরোধীদের কবর যদি আমাদের দেশের সংসদ ভবনের মতো গৌরবোজ্জ্বল জায়গাতে থাকে, তাহলে আমাদের জাতির প্রতি যে অঙ্গীকার সেটা কি রক্ষা করলাম? তিনি আরো বলেন, শুধু অপরিকল্পিতভাবে রাস্তাঘাটই গড়ে তোলা হয়নি। লুই আই কানের নকশা অনুযায়ী সেখানে কোনো কবর থাকার কথা নয়। জিয়াউর রহমান জাতির পিতার খুনি—এই কথা প্রমাণ করার জন্য এখন তথ্য-প্রমাণের অভাব নেই। ডেপুটি আর্মি স্টাফ হিসেবে রাষ্ট্র ও রাষ্ট্রপতিকে নিরাপত্তা এবং রক্ষা করা জিয়াউর রহমানের দায়িত্ব ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন