
নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৬৮ জনে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ২৪ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ১৪৪ জনের দেহে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৬১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ৭৯৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৪২ হাজার ৫২৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৫০৪ জন।