News71.com
 Bangladesh
 27 Sep 21, 07:53 PM
 458           
 0
 27 Sep 21, 07:53 PM

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য॥

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য॥

নিউজ ডেস্কঃ ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনে (এমআইএনইউএসএমএ) কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মালির রাজধানী বামাকোতে এমআইএনইউএসএমএ মিশনের সদর দপ্তরে এ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএনইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি। চিফ অপারেশনস শারফাদিন মার্গিস ছাড়াও বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে আজ এ পদক দেওয়া হয়েছে। কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা চলমান কোভিড-১৯ মহামারিতেও সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রেখেছেন। বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের পদক দেওয়ায় তিনি জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন