News71.com
 Bangladesh
 27 Sep 21, 07:55 PM
 220           
 0
 27 Sep 21, 07:55 PM

বিশ্বের সব রাষ্ট্রের জন্য করোনা টিকার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

বিশ্বের সব রাষ্ট্রের জন্য করোনা টিকার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

নিউজ ডেস্কঃ তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘে বক্তব্য রেখেছেন। বিশ্ব মানবতার কণ্ঠস্বর হিসেবে মানবতার পক্ষে বক্তব্য রেখেছেন তিনি। তিনি বিশ্বের সব রাষ্ট্র যাতে করোনার ভ্যাকসিন পায় সেজন্য জাতিসংঘে জোর দাবিও জানিয়েছেন। তিনি বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবিলা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মধ্যে ৫টি দেশের অন্যতম। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়ায় উপজেলা মুক্তমঞ্চে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেন, ২৫শ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি ৫ হাজার বৃক্ষের চারা ও ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে চেক বিতরণ এবং ৯৩৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানে সাবমার্সিবল দেন। এতে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা। প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার দুর্যোগে সবসময় জনগণের পাশে ছিল। বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের পাশে ছিল না। ২০১৭ সালের বন্যা, ২০২০ সালে বন্যা ও করোনায় পাশে ছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, ডিসি, এসপি, বে-সরকারি প্রতিষ্ঠান দুর্যোগে জনগণের পাশে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন