News71.com
 Bangladesh
 27 Sep 21, 08:00 PM
 199           
 0
 27 Sep 21, 08:00 PM

রেলের মাধ্যমে যুক্ত হবে কক্সবাজার-দার্জিলিং।।  

রেলের মাধ্যমে যুক্ত হবে কক্সবাজার-দার্জিলিং।।   

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন অচিরেই পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ভারতের অন্যতম পর্যটন স্পট দার্জিলিংয়ের রেল সংযোগ স্থাপিত হবে। অগ্রাধিকার ভিত্তিতে সরকার এ প্রকল্পটি এগিয়ে নিচ্ছে। শনিবার (২৫সেপ্টেম্বর) ফেনী রেলওয়ে ষ্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে রেলমন্ত্রী এ কথা বলেন। এজন্য জনগণের দোয়া চেয়েছেন তিনি। মন্ত্রী বলেন, বলেন, ২০২২ সালের বিজয় দিবসের আগেই সারাদেশের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে এগিয়ে চলছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ। তিনি বলেন, আগামীতে রেলওয়ের মিটার গেজ লাইন থাকবে না, শিগগিরই ঢাকা-চট্টগ্রামের পুরো রেলপথ ব্রডগেজ লাইন হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় শনিবার (২৫ সেপ্টেম্বর) লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত ২৩ কিলোমিটার ব্রডগেজ লাইনের উদ্বোধন হচ্ছে।

তিনি আরও বলেন, ব্রডগেজ লাইন স্থাপনের ফলে, আগে যে ট্রেন ঘণ্টায় ৭০/৮০ কিলোমিটারে বেগে চলতো তা এখন চলবে ১২০ কিলোমিটারেরও বেশি বেগে। ফেনী-বিলোনিয়া রেল লাইনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে। আশা করছি এ কাজটিও দ্রুততম সময়ে শুরু হবে। এ সময় মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনােভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন