News71.com
 Bangladesh
 27 Sep 21, 08:01 PM
 449           
 0
 27 Sep 21, 08:01 PM

অভিজাত এলাকায় গাড়ি চালাতে অতিরিক্ত ট্যাক্স॥ মেয়র আতিয়

অভিজাত এলাকায় গাড়ি চালাতে অতিরিক্ত ট্যাক্স॥ মেয়র আতিয়

নিউজ ডেস্কঃ উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চালাতে হবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ কর্তৃক বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় 'গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি' যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ু দূষণ কমানো সম্ভব।

তিনি বলেন, নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়, আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয় ফলে যানজট বৃদ্ধি পায়। ডিএনসিসি মেয়র বলেন, সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেজন্য সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। নির্দিষ্ট সময়ের জন্য চাঁদামুক্তভাবে ফুটপাতে ব্যবসার পরিবেশ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেয়র কিংবা কাউন্সিলর কারো একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন