News71.com
 Bangladesh
 27 Sep 21, 08:03 PM
 255           
 0
 27 Sep 21, 08:03 PM

সাউথ বাংলা ব্যাংক চেযারম্যানের ঋণ জালিয়াতি তথ্য পেয়েছে দুদক॥

সাউথ বাংলা ব্যাংক চেযারম্যানের ঋণ জালিয়াতি তথ্য পেয়েছে দুদক॥

নিউজ ডেস্কঃ সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের ঋণ জালিয়াতির ঘটনার অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সাবেক এমডিসহ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখার (বিএফআইইউ) কাছ থেকে তথ্য পেয়ে অসুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজন হলে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনকেও ডাকা হবে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলনে একথা বলেন দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির সাবেক এমডি মো. রফিকুল ইসলামসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এরই মধ্যে ব্যাংকটির প্রয়োজনীয় রেকর্ডপত্র ও বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখার (বিএফআইইউ) প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- ব্যাংকটির সাবেক এমডি মো. রফিকুল ইসলাম, এমটিও তপু কুমার সাহা, সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মণ্ডল, এফএভিপি ও অপারেশন ম্যানেজার মোহা. মঞ্জুরুল আলম, ভিপি ও শাখা প্রধান এসএম ইকবাল মেহেদী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খালেদ মোশারফ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউল লতিফ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেডিডেন্ট মো. মামুনুর রশীদ মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন