News71.com
 Bangladesh
 27 Sep 21, 08:07 PM
 169           
 0
 27 Sep 21, 08:07 PM

লক্ষিপুরে ঘুমন্ত ছেলেকে গলা কেটে হত্যা করেছেন পাষণ্ড মা॥

লক্ষিপুরে ঘুমন্ত ছেলেকে গলা কেটে হত্যা করেছেন পাষণ্ড মা॥

নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জের ধরে নিজের সাড়ে তিন বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড মা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক মায়ের নাম সাবিনা ইয়াসমিন। তার ছেলের নাম আয়ানুর রহমান আইয়ান। সে সৌদি প্রবাসী আজিমুর রহমানের স্ত্রী। তাদের বাড়ি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে। চাঁদখালীতে তারা একটি ভাড়া বাড়িতে বাসবাস করতো। এ ঘটনায় পুলিশ রাত ২টার দিকে ঘাতক মাকে আটক করে এবং তার ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, গত ৪/৫ বছর থেকে প্রবাসী আজিমুর রহমানের বাবা হুমায়ুন কবির স্ত্রী সন্তান, পুত্রবধূ ও নাতিকে নিয়ে চাঁদখালীর হাফিজ চেয়ারম্যান বাড়ির হারুন খাঁর ঘরে ভাড়া রয়েছেন। প্রবাসী আজিমুরের সঙ্গে তার স্ত্রী সাবিনার মনোমালিন্য ছিলো। ঘটনার কয়েকদিন আগে সাবিনা তার ছেলে আইয়ানকে নিয়ে বোনের বাড়িতে যান। রোববার সন্ধ্যায় তিনি সন্তান নিয়ে ভাড়া বাড়িতে ফিরে আসেন। রাতের ঘুমের মধ্যে তিনি তার শিশুপুত্রকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন মোহাব্বত বলেন, ঘাতক নারী তার ছেলেকে নিয়ে আলাদা একটি ঘরে ঘুমাতেন। অন্য ঘরে তার শ্বশুর-শাশুড়ি, দেবরসহ অন্য সদস্যরা থাকতেন। ছেলেকে ঘুমের মধ্যে হত্যার সময় আওয়াজ শুনে ওই কক্ষে গিয়ে শিশুটির মরদেহ এবং তার মাকে রক্তমাখা ধারালো বটিসহ দেখতে পায় ঘরের লোকজন। পরে ওই বাড়ির অন্য সদস্যরা ঘাতক মাকে আটক রেখে পুলিশকে খবর দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন