News71.com
 Bangladesh
 27 Sep 21, 08:08 PM
 176           
 0
 27 Sep 21, 08:08 PM

ঢাবি’র সাত কলেজে ২ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন॥

ঢাবি’র সাত কলেজে ২ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন॥

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার দুটি ইউনিটের তারিখ পরিবর্তন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ৩০ অক্টোবরের পরিবর্তে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন