News71.com
 Bangladesh
 27 Sep 21, 08:09 PM
 466           
 0
 27 Sep 21, 08:09 PM

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়॥ বিএনপিনেতা মির্জা আব্বাস

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়॥ বিএনপিনেতা মির্জা আব্বাস

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথা পরিষ্কার, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি ও দেশের জনগণ যাবে না। এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবে যা হবে ইনশাল্লাহ আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, আমরা বলতে চাই বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। চেষ্টা করলে প্রতিরোধ করা হবে, বাধা দেওয়া হবে। সেই বাধার মুখে আপনারা (সরকার) টিকে থাকতে পারবেন না। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের সব প্রকার প্রস্তুতি নেওয়ারও আহবান জানান। নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে মির্জা আব্বাস বলেন, ‘ইদানিং রব উঠেছে যে, নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন সার্চ কমিটি দিয়ে। ভাই সার্চ কমিটি কোনো দিন শুনিনি। এই আওয়ামী লীগের সময়ে শুনলাম-খালি কয়, সার্চ কমিটি, সার্চ কমিটি। আরে ভাই এত বড় একটা স্যাটেলাইট লাগাইছেন সেটা দিয়ে নেন না, সার্চ কমিটি। এই সার্চ কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর যেভাবেই করেন- আমরা ওই জায়গাতে নাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন