
নিউজ ডেস্কঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ৩ হাজার ৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। সোমবার (২৭ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। র্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি মো. এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।