
নিউজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় এম্পোল ইনজেকশনসহ দুই নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের ওয়াজেদ সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার জামাদ্দানী গ্রামের মাসুদ রানার স্ত্রী রোকেয়া বেগম (৩০), বিরামপুর উপজেলার এফ ইর ধোলাওটা গ্রামের ছাদেকুলের স্ত্রী সান্তনা ( ৩০) ও একই উপজেলার বিজুল ললিয়াপাড়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে হাবিব (৩৬)। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের খবর পাই ফুলবাড়ী হতে সিএনজিতে (অটোরিক্সা) করে তিন যাত্রী মাদক বহন করে পীরগঞ্জের উদ্দেশে রওনা হবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল উপজেলার কাজদহ এলাকায় অবস্থান নেয়।
পরে ওই তথ্যমতে, সিএনজিকে আটক করে যাত্রীদের ব্যাগ তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা ৩টি পোটলা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তিমূলক ওই পোটলা থেকে ৫ হাজার পিচ এম্পোল উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানায়, আটককৃতের মধ্যে ফুলবাড়ীর রোকেয়া মুলত এসব মাদকের মালিক, সে ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে প্রতি পিচ এম্পোল ৪০ টাকা করে কিনে সেগুলো পীরগঞ্জে পৌঁছানোর পর প্রতিপিচ ৭০ টাকা বিক্রি করে। তার সঙ্গে আটক দু'জনকে এম্পোল পাচারের সহযোগী হিসেবে ব্যবহার করেছে যাতে কেউ বুঝতে না পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে আটককৃতদের।