News71.com
 Bangladesh
 28 Sep 21, 07:33 PM
 215           
 0
 28 Sep 21, 07:33 PM

সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে॥ ওবায়দুল কাদের

সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সংবিধান অনুযায়ী বাংলাদেশে যথা সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মতিয়া চৌধুরী। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বিশ্বে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে সব বিশৃঙ্খলার জবাব দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন