News71.com
 Bangladesh
 28 Sep 21, 08:15 PM
 214           
 0
 28 Sep 21, 08:15 PM

গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছেন প্রধানমন্ত্রী॥ জাতীয় সংসদের স্পিকার

গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছেন প্রধানমন্ত্রী॥ জাতীয় সংসদের স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে সুপরিচিত হয়ে উঠেছে। দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, তার ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে (ডিএনসিসি) আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ অনুষ্ঠানে জুমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশের গৃহহীন মানুষের জন্য নয় লাখ ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। এ প্রকল্পটি পৃথিবীতে এক অনন্য প্রকল্প হিসেবে চিহ্নিত হয়েছে। একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, তার ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন।

তিনি বলেন, আমরা গর্বিত যে প্রধানমন্ত্রীর মতো একজন নেতৃত্ব আমাদের আছে। তার নেতৃত্বের কারণেই এত দূর এগিয়ে যাচ্ছি আমরা। তিনি চার বার নির্বাচিত প্রধানমন্ত্রী। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি এ দায়িত্বে এসেছেন। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার বাবার দর্শনকে বিশ্বাস করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে যখন শেখ হাসিনা প্রথমবার বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হন। তখন তিনি পার্বত্য শান্তিচুক্তি থেকে শুরু করে গঙ্গার পানি চুক্তি এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। যার কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিখাতে তিনি পানি সেচ, সার ও বীজের বিষয়ে অনন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার প্রতিফলন আজ বাংলার প্রতিটি ঘরে ঘরেই দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন