News71.com
 Bangladesh
 29 Sep 21, 12:13 PM
 168           
 0
 29 Sep 21, 12:13 PM

বাংলাদেশ রেলওয়েতে আসছে বড় নিয়োগ॥

বাংলাদেশ রেলওয়েতে আসছে বড় নিয়োগ॥

নিউজ ডেস্কঃ দীর্ঘদিনের সব জটিলতা শেষে আগামীতে বাংলাদেশ রেলওয়ে ১৫ হাজার জনবল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জনবল নিয়োগের বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ রেলওয়ের শূন্যপদে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, সারা দেশে রেলে ধাপে ধাপে শূন্যপদে জনবল নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে ১৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ৩ বছরের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। রেলের সহকারি স্টেশন মাস্টারের ২৩৫টি পদে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে ২৩৫ জন সহকারি স্টেশন মাস্টার নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এক বছরের মধ্যে ২৫০ জন সহকারী লোকো মাস্টার, ৩০০ জন পয়েন্টম্যান, ৪৫০ জন খালাসি, ৮০০ জন গেটকিপার নিয়োগ দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন