News71.com
 Bangladesh
 29 Sep 21, 12:13 PM
 188           
 0
 29 Sep 21, 12:13 PM

দুই যুবকের পেটে ১২৫০ পিস ইয়াবা॥

দুই যুবকের পেটে ১২৫০ পিস ইয়াবা॥

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে দুই যুবককে আটকের পর তাদের পেটে থেকে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন-রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার হারুন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল ও একই এলাকার মো. খালেক শেখের ছেলে মো. আলহাজ শেখ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) প্রাণবন্ধু কৃঞ্চ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে দুই যুবক পেটে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে রাজবাড়ী আসছে। এরপর প্রযুক্তির ব্যবহার করে তাদের দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটক করা হলে তারা পেটে ইয়াবা আছে স্বীকার করে। তাদের পেট এক্সরে করে তার প্রমাণ পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন