News71.com
 Bangladesh
 29 Sep 21, 12:13 PM
 202           
 0
 29 Sep 21, 12:13 PM

সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার॥

সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ অস্ত্র-গুলিসহ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী মহল্লার বাসিন্দা। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই ইউনিয়নের মুলিবাড়ী এলাকা থেকে জুনায়েদকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন