News71.com
 Bangladesh
 29 Sep 21, 12:14 PM
 215           
 0
 29 Sep 21, 12:14 PM

নিউজ পোর্টালের তালিকা না পাওয়ায় বন্ধ প্রক্রিয়া স্থগিত করল বিটিআরসি॥

নিউজ পোর্টালের তালিকা না পাওয়ায় বন্ধ প্রক্রিয়া স্থগিত করল বিটিআরসি॥

নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা না পাওয়ায় তারা সাইট বন্ধের প্রক্রিয়া শুরু করেও স্থগিত করেছেন। ১৪ সেপ্টেম্বর এক সপ্তাহের মধ্যে অনিবন্ধিত ও অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের জন্য নির্দেশ দেন হাইকোর্ট। সে নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিজস্ব তালিকা ধরে সাইট বন্ধের প্রক্রিয়া শুরু করে। বিকেল থেকে বেশ কিছু অনলাইন নিউজ সাইটে ঢোকা যাচ্ছিল না- যেগুলোর মধ্যে কয়েকটি ছিল নিবন্ধিত। এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছিলাম, তা সময় মতো পাওয়া যায়নি। বিটিআরসির জানামতে যেগুলো অনিবন্ধিত ছিল, সেগুলোকে দুপুরের পর বন্ধ করে দেওয়া শুরু হয়। কিন্তু আমার কাছে মনে হয়, এটা সঠিক নয়। কারণ, তথ্য মন্ত্রণালয়ই সঠিক তালিকা দিতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন