News71.com
 Bangladesh
 29 Sep 21, 07:25 PM
 195           
 0
 29 Sep 21, 07:25 PM

বাংলাদেশ থেকে আমিরাতে ফ্লাইট চালুর অনুমতি॥

বাংলাদেশ থেকে আমিরাতে ফ্লাইট চালুর অনুমতি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর অনুমতি মিলেছে। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই অনুমতি দিয়েছে আমিরাত সরকার। বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের কাছে বুধবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লা আলী আলহামুদি। চিঠিতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্রমণের ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। বুধবার থেকেই ফ্লাইট চালুর জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন