News71.com
 Bangladesh
 30 Sep 21, 12:03 PM
 209           
 0
 30 Sep 21, 12:03 PM

র্যাগিং॥ বুয়েটের ৪ ছাত্র এক সেমিস্টার বহিষ্কার থাকবে

র্যাগিং॥ বুয়েটের ৪ ছাত্র এক সেমিস্টার বহিষ্কার থাকবে

নিউজ ডেস্কঃ র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চার ছাত্রকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ৩১ ছাত্র আবাসিক হলে থাকতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। র‌্যাগিংয়ের অভিযোগে ২০১৯ সালে অ্যাকাডেমিক কার্যক্রমের বিভিন্ন টার্মে বহিষ্কার এবং হল থেকে বহিষ্কার হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ওইসব শিক্ষার্থী রিটে হাইকোর্ট রুল জারি করেছিলেন। বুধবার সেসব রুলের নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, আইনজীবী সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। চার শিক্ষার্থী হলেন- মির্জা মোহাম্মদ গালিব, সব্য সাচী দাস দিব্য, সৌমিত্র লাহিরী ও প্লাবন চৌধুরী। আইনজীবীরা জানান, র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুয়েট এসব শিক্ষার্থীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে ও আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন