News71.com
 Bangladesh
 30 Sep 21, 07:22 PM
 197           
 0
 30 Sep 21, 07:22 PM

গণটিকা কর্মসূচি॥এক কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই

গণটিকা কর্মসূচি॥এক কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই

নিউজ ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ৭৫ লাখ মানুষকে মহামারি করোনা প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়। আর এ কর্মসূচি বাস্তবায়নে ১ কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইস। সিরিঞ্জ সরবরাহের বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইস লিমিটেডকে চিঠি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

জেএমআইয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে গণটিকাদান কর্মসূচি শুরুর আগেই দেশের ৬৪ জেলায় নির্দিষ্ট টিকা কেন্দ্রে সিরিঞ্জ পৌঁছে দিয়েছেন তারা। জেএমআই সিরিঞ্জ ও মেডিক্যাল ডিভাইস লিমিটেড পূঁজিবাজারে একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জাপানি কোম্পানিরও বিনিয়োগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন