News71.com
 Bangladesh
 01 Oct 21, 11:11 AM
 203           
 0
 01 Oct 21, 11:11 AM

রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর॥

রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর॥

নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। এজন্য আবাসিক হলসমূহ আগামী ১৭ অক্টোবর খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য ড. আতাউর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন