News71.com
 Bangladesh
 01 Oct 21, 06:31 PM
 204           
 0
 01 Oct 21, 06:31 PM

বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলো আগামী বছরই চালু হবে॥ ওবায়দুল কাদের

বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলো আগামী বছরই চালু হবে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আগামী বছরই চালু হবে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলসহ সব মেগা প্রকল্প। এসব প্রকল্প চালু হলে বদলে যাবে বাংলাদেশ, কমবে জনদুর্ভোগ ও ভোগান্তি। শুক্রবার (১ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের এক সেমিনারে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়ায় সেতু নয়, টানেল করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেমিনারে জানানো হয়, রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপনে দাঁড়িয়ে গেছে পদ্মা সেতু। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। কাজ এখন অনেটাই শেষ পর্যায়ে। সেতুর সার্বিক অগ্রগতি ৮৮ ভাগ।

অন্যদিকে, রাজধানীর ভেতরে যানজট কমানো ও দ্রুতসময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চলছে মেট্রোরেলের কাজ। এরই মধ্যে ট্রায়াল রান দিয়েছে মেট্রোরেল। পাশাপাশি এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলি টানেলের কাজও। এই প্রকল্পের সার্বিক অগ্রগতিও ৬০ ভাগের বেশি। এ ছাড়া বছরের পর বছর প্রকল্পের মেয়াদ বাড়ায় সমালোচিত হয় বিআরটিএ প্রকল্প। উত্তরা থেকে গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিটের কাজের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন