News71.com
 Bangladesh
 01 Oct 21, 06:31 PM
 199           
 0
 01 Oct 21, 06:31 PM

তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করলো ঢাবি শিক্ষার্থীরা॥

তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করলো ঢাবি শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত থাকলেও তার আগেই শুক্রবার (১ অক্টোবর) দুপুরে আবাসিক হলে প্রবেশ করেন তারা। হল প্রশাসনের পক্ষ থেকে তাদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি শিক্ষার্থীরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ আমাকে অনুরোধ করলে আমি শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে যাই। তাদের পাঁচ তারিখের আগে হলে না উঠার জন্য অনুরোধ জানাই। কিন্তু তারা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন