News71.com
 Bangladesh
 01 Oct 21, 10:35 PM
 234           
 0
 01 Oct 21, 10:35 PM

বাংলা একাডেমির সাবেক পরিচালক লেখক, সাংবাদিক ফরহাদ খানের মৃত্যু॥

বাংলা একাডেমির সাবেক পরিচালক লেখক, সাংবাদিক ফরহাদ খানের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমির সাবেক পরিচালক, সাংবাদিক, লেখক, গবেষক ও প্রাবন্ধিক ফরহাদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০১ অক্টোবর) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লেখক ফরহাদ খানের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলেমেয়ে রেখে গেছেন। তার স্ত্রী মারা গেছেন আগেই।

বাংলা একাডেমির কর্মকর্তা কাজী জাহিদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফরহাদ খান কিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এর মধ্যে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। গত সপ্তাহে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে মিরপুর ১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে ফরহাদ খানকে দাফন করা হয়। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেন তিনি। ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে তার কর্মজীবন শুরু। বাংলা একাডেমিতে ফরহাদ খান যোগ দেন ১৯৭৩ সালে। এরপর ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালে তিনি পরিচালক হিসেবে অবসরে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন