News71.com
 Bangladesh
 02 Oct 21, 11:15 PM
 215           
 0
 02 Oct 21, 11:15 PM

ডিজিটাল নিরাপত্তা মামলায় রিং আইডির পরিচালক সাইফুল রিমান্ডে॥

ডিজিটাল নিরাপত্তা মামলায় রিং আইডির পরিচালক সাইফুল রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার অনলাইন প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা আসামি সাইফুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে তুহিন হাওলাদারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। জানা যায়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, রিং আইডি প্রাথমিকভাবে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে। পরে তারা এ প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিস যোগ করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছে। এসব সার্ভিসের ভেতরে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জবসসহ বিভিন্ন সার্ভিস। যার আড়ালে এ আমানত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ এ খাতে বিনিয়োগ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন