News71.com
 Bangladesh
 03 Oct 21, 11:16 AM
 198           
 0
 03 Oct 21, 11:16 AM

দেশি চ্যানেল দিয়ে টেলিভীষন গ্রাহক ধরে রাখা সম্ভব নয়॥ কোয়াব

দেশি চ্যানেল দিয়ে টেলিভীষন গ্রাহক ধরে রাখা সম্ভব নয়॥ কোয়াব

নিউজ ডেস্কঃ শুধুমাত্র বাংলাদেশি ৩৪টি চ্যানেল দিয়ে গ্রাহক ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল শনিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে সরকারি সিদ্ধান্তে ক্লিনফিড না থাকায় বিদেশি চ্যানেল বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা এ কথা বলেন। কোয়াব নেতারা বলেন, গ্রাহকেরা তাদের নিজেদের স্বার্থে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে চলে যাবেন। এতে দ্রুত গ্রাহক কমে যাবে। ক্যাবল অপারেটর ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। একপর্যায়ে তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা দুরূহ হবে।

সংবাদ সম্মেলনে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, সরকার যে অর্ডার দিয়েছে, আমরা সেটি অক্ষরে অক্ষরে পালন করছি। তথ্য মন্ত্রণালয় আমাদের অভিভাবক। ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন করছি, ডিজিটালাইজেশন প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্তত যেসব বিদেশি চ্যানেলগুলো বন্ধ আছে, সেই চ্যানেলগুলো যেন আমরা পুনরায় সচল করতে পারি, সে ব্যাপারে যেন তিনি একটা উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরও বলেন, ২৫ বছরে তিলে তিলে গড়ে তোলা আমাদের এই ক্যাবল ইন্ডাস্ট্রি। এখানে আমাদের চার লাখ মানুষের রুটিরুজির বিষয় জড়িত। দেশে এখন ইউটিউবের রমরমা অবস্থা। যেসব বিদেশি চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়েছে, সেসব চ্যানেল তাদের প্রতিটি সিরিয়াল সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। সেখানে কিন্তু বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন ইউটিউবে যাচ্ছে। এই টাকাটা চলে যাচ্ছে ইউটিউব কোম্পানির কাছে। দেশের বাইরে থেকে অনেকগুলো অ্যাপস চলছে। হইচই, নেটফ্লিক্স, আমাজন, হট স্টার, জি-ফাইভ এরা কিন্তু বাংলাদেশ থেকে গ্রাহক নিচ্ছে। কোনো বৈধ উপায়ে তারা গ্রাহক নিচ্ছে না। এরা কিন্তু গ্রাহকের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন