News71.com
 Bangladesh
 03 Oct 21, 11:17 AM
 197           
 0
 03 Oct 21, 11:17 AM

আজ রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান॥  

আজ রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান॥   

নিউজ ডেস্কঃ ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে রোববার (৩ অক্টোবর) অভিযান পরিচালনা করা হবে। শনিবার (২ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে রোববার (৩ অক্টোবর) সকাল ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। এছাড়াও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিবিধিবৃন্দ এবং করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন