News71.com
 Bangladesh
 03 Oct 21, 01:58 PM
 224           
 0
 03 Oct 21, 01:58 PM

হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু॥

হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাবলু সরকার (৩০) নামের ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালে ভারতে নেওয়ার পথে স্থলবন্দরের অভ্যন্তরে তার মৃত্যু হয়। বাবলু সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে। হিলি পানামা পোর্টের সিকিউরিটি ইনর্চাজ বাদল চক্রবর্তী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবলু সরকার নামের ভারতীয় ওই ট্রাকচালক গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভারত থেকে রুপম পোলট্রি ফিড নামের একটি প্রতিষ্ঠানের রাইস ব্রান নিয়ে হিলি স্থলবন্দরে আসেন। শুক্রবার (১ অক্টোবর) বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শনিবার (২ অক্টোবর) দুপুরে ট্রাক থেকে পণ্য অনলোড করা হয়।

তবে শনিবার ভারতে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ধরনের কর্যক্রম বন্ধ ছিল। এমনকি খালি ট্রাকও ভারতে প্রবেশ করতে পারেনি। এ কারণে তাকে হিলিতেই অবস্থান করতে হয়। শনিবার বিকেলে বন্দর অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় তার শারিরীক অবস্থার একটু উন্নত হলে ভারতে পাঠানোর পরার্মশ দেন চিকিৎসকরা। রোববার সকালে ভারতে পাঠানোর আগেই বন্দর অভ্যন্তরেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন