News71.com
 Bangladesh
 04 Oct 21, 11:18 AM
 189           
 0
 04 Oct 21, 11:18 AM

রুট পারমিট না থাকায় ঢাকার ১১ পরিবহনকে জরিমানা॥

রুট পারমিট না থাকায় ঢাকার ১১ পরিবহনকে জরিমানা॥

নিউজ ডেস্কঃ বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফলে রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে বিআরটিএ এর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার সংলগ্ন এলাকায়। এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা সিটির ভেতরে চলাচল করার অনুমোদন নেই এমন বাস ও মিনিবাসগুলোকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার (০৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রুট পারমিটহীন ও রুট পারমিটের মেয়াদহীন বাসগুলোকে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ফিরোজা পারভীনের অধিনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১০টি বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫২ হাজার টাকা আদায় ও ৫ হাজার টাকা অনাদায় রয়েছে। অভিযানের বিষয়ে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএ'এর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান মূলত ঢাকা সিটিতে চলাচলের অনুমোদন নেই তবুও সিটিতে চলছে এমন বাস ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। আমাদের অভিযানে কোনো ফিটনেসহীন পরিবহন পাওয়া না গেলেও রুট পারমিট ভায়োলেন্স করেছে এবং রুট পারমিটের মেয়াদ নেই এমন বাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন