News71.com
 Bangladesh
 05 Oct 21, 12:08 AM
 192           
 0
 05 Oct 21, 12:08 AM

প্রবল বর্ষনে পানির নিচে রংপুর মহানগরী॥ ভোগান্তিতে মানুষ

প্রবল বর্ষনে পানির নিচে রংপুর মহানগরী॥ ভোগান্তিতে মানুষ

 

 

নিউজ ডেস্কঃ  টানা বৃষ্টিপাতে পানিতে তলিয়েছে রংপুর নগরী। একদিনে ২৬৫ মিলিমিটার বৃষ্টিতে নগরীর রাস্তাঘাট, অলিগলিসহ বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রংপুরবাসী। তবে দ্রুত পানি নিষ্কাশনের চেস্টা চালাচ্ছে সিটি করপোরেশন। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৯ থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ২৬৫ মিলিমিটার। এর শুধু রাতের ৭ ঘণ্টায় জেলায় ২২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরের ১০০ বছরের ইতিহাসে গত বছরের ২৭ সেপ্টেম্বর ৩৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ফলে পুরো রংপুর শহর পানিতে নিমজ্জিত হয়ে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিল।

 

এদিকে গত দুদিন ধরে রংপুরে অব্যাহত বৃষ্টিপাতে তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী নদী বিধৌত নিম্নাঞ্চলের আবাদি জমি পানিতে তলিয়েছে। কোথাও কোথাও পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। আর রংপুর নগরীর অলিগলিসহ বিভিন্ন সড়কে ও পাড়া-মহল্লায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের মতো শহরের নিচু এলাকাগুলো এখন পানিতে থইথই। কোনো কোনো এলাকায় হাঁটু। আবার কোথাও কোমর সমান পানি। শহরের জুম্মাপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, কামাল কাছনা, মাহিগঞ্জ, বোতলা, মুলাটোল, মুন্সিপাড়া, গোমস্তপাড়া, খলিফাপাড়া, নগর মীরগঞ্জ, হোসেন বাজার, সর্দারপাড়া, মাস্টারপাড়া, ঈদগাঁহপাড়াসহ অন্তত ৫০টির মতো পাড়া-মহল্লায় বৃষ্টির পানি আটকে আছে। এতে ওই সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি কমে না আসাতে এখনো কিছু কিছু এলাকায় রাস্তাঘাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন