News71.com
 Bangladesh
 05 Oct 21, 11:23 AM
 189           
 0
 05 Oct 21, 11:23 AM

ঢাকা-সিলেট ফোর লেন সড়ক নির্মান॥ এডিবি দেবে ১৫,১৩০ কোটি

ঢাকা-সিলেট ফোর লেন সড়ক নির্মান॥ এডিবি দেবে ১৫,১৩০ কোটি

নিউজ ডেস্কঃ ঢাকা-সিলেট ফোর লেন হাইওয়ে মহাসড়ক নির্মাণে ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে ১৫ হাজার ১৩০ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সঙ্গে এই বিষয়ে ঋণচুক্তি হয়েছে। সোমবার (৪ অক্টোবর) নগরীরর একটি হোটেলে সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। প্রকল্পের মোট ব্যয় হবে ২৩ হাজার কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তখন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯১৮ কোটি টাকা।

ঢাকা-সিলেট ফোর লেন কাঙ্ক্ষিত প্রকল্প। ২০১৫ সালে এ প্রকল্পের ফিজিবিলিটি হয়। মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন নির্মিত হবে। বাঁক সরলীকরণসহ অধিকমাত্রার ট্রাফিক বিবেচনায় এনে ৮০ কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে। শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আনতে এশিয়া হাইওয়ে নেটওয়ার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) করিডোর, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) করিডোরসহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণে চারলেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত। প্রকল্পের আওতায় আলাদা সার্ভিস লেনসহ সড়ক নির্মাণে অতিরিক্ত ৯৮৬ দশমিক ৪৭ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এর জন্য মোট ব্যয় হবে চার হাজার ২৭৫ কোটি টাকা। ভূমি অধিগ্রহণে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ইউটিলিটিও স্থানান্তর করা হবে, নির্মাণ করা হবে ৩২১টি আরসিসি কালভার্ট। কালভার্টগুলোর মোট দৈর্ঘ্য হবে প্রায় ১ হাজার ৩৮১ মিটার। ছোট-বড় ৭০টি ব্রিজসহ থাকবে পাঁচটি রেলওয়ে ওভারপাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন