News71.com
 Bangladesh
 05 Oct 21, 07:41 PM
 183           
 0
 05 Oct 21, 07:41 PM

চলতি মাসে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা॥  

চলতি মাসে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা॥   

নিউজ ডেস্কঃ চলতি মাসে কয়েকটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এসবের মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত প্রতিবেদন কৃষিমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। আভাস রয়েছে-অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে ১-৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর তারপরেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে।

এ মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল সাড়ে ৪ থেকে সাড়ে ৫ ঘণ্টা থাকবে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিম এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে বেড়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন