News71.com
 Bangladesh
 05 Oct 21, 11:30 PM
 201           
 0
 05 Oct 21, 11:30 PM

শুক্রবার খুলবে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল॥  

শুক্রবার খুলবে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল॥   

নিউজ ডেস্কঃ ‘নির্মাণ শেষে পর শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাতে খুলে দেওয়া হবে কর্ণফুলি নদীর নিচে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলটি’। মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ইতোমধ্যে টানেলের ১ম টিউবের ৫৮ দশমিক ৪৫ শতাংশ লেন স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আগস্ট মাস পর্যন্ত টানেলের ২য় টিউবের ৮৬ দশমিক ২০ শতাংশ বোরিং কাজ সম্পন্ন হয়েছে। টানেলের ১শ শতাংশ অর্থাৎ ১৯ হাজার ৬১৬টি সেগমেন্ট এবং রিজেক্টেড সেগমেন্টসমূহের সম-পরিমাণ সেগমেন্টের পুনঃনির্মাণ কাজও কাজ সম্পন্ন হয়েছে। ফলে শুক্রবার (৮ অক্টোবর) রাতে কর্ণফুলি টানেলের (নতুন নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) দুই পাড় মিলিত হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজ একনেক সভায় চলাকালীন অবস্থায় আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলি টানেল) ডিসেম্বরে খুলে দেওয়ার কথা ছিল। তবে, আশার কথা হলো শুক্রবার দুই পাড় মিলিত হবে। এটা খুবই আনন্দের সংবাদ। তরুণ প্রজন্মের কাছে এটা খুব রোমাঞ্চকর একটা বিষয়। তবে এখনই মানুষ চলাচল করতে পারবে না। কারণ অনেক কিছু কাজ বাকি আছে। সব কাজগুলো সম্পন্ন করে দ্রুত সময়েই দেশের বুকে নতুন প্রকল্প সম্পন্ন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন