News71.com
 Bangladesh
 06 Oct 21, 12:09 PM
 160           
 0
 06 Oct 21, 12:09 PM

জাতীর পিতার আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে সাজা ভোগ করতেই হবে॥ প্রতিমন্ত্রী মুরাদ

জাতীর পিতার আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে সাজা ভোগ করতেই হবে॥ প্রতিমন্ত্রী মুরাদ

নিউজ ডেস্কঃ টরন্টোতে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে সাজা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অফিস কক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কানাডায় ১১ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী বলেন, কানাডা সরকারের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী, নুর চোধুরী শরণার্থী হিসেবে সেদেশে আশ্রয় নিয়েছেন।


তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবাহিকতাতে স্বৈরশাসক এরশাদের পতন হয়, বিএনপি-জামায়াতের মুখোশ উন্মোচন হয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রুদ্ধ দ্বার খোলে। বাংলাদেশ এখন স্বপ্ন দেখে উন্নত সৃমদ্ধশালী বাংলাদেশের। টেলিভিশনের ডিজিটাল কার্যক্রম কীভাবে দেশব্যাপী পরিচালিত হচ্ছে এবং বিগত ১২ বছরে বাংলাদেশ কীভাবে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হলো-এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর সব দেশেই সরকারবিরোধী একটি গোষ্ঠী সক্রিয়। তাদের কাজ গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা, দেশের ভাবমূর্তি নষ্ট করা। আমাদের দেশের কিছু স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন