News71.com
 Bangladesh
 06 Oct 21, 12:10 PM
 158           
 0
 06 Oct 21, 12:10 PM

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে আজও তীব্র যানজট॥

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে আজও তীব্র যানজট॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। যানজটের ফলে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে থেমে থেমে চলাচল করছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো। এতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে থেমে যানজট থাকলেও রাতে তা তীব্র আকার ধারণ করে। মহাসড়কের নলকা সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে মহাসড়কে যানজট থাকার কারণে চান্দাইকোনার ষোল মাইল এলাকা থেকে রায়গঞ্জ উপজেলা সদর ও সিরাজগঞ্জ শহর হয়ে মুলিবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, নলকা সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় প্রতিদিনই এই মহাসড়কে যানজট দেখা দেয়। সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, মহাসড়কে খানাখন্দের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পশ্চিমে পাঁচলিয়া ও পূর্বদিকে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। রাস্তা খারাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন