News71.com
 Bangladesh
 06 Oct 21, 12:27 PM
 216           
 0
 06 Oct 21, 12:27 PM

শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ থেকে দেবী পক্ষের শুভ সূচনা॥

শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ থেকে দেবী পক্ষের শুভ সূচনা॥

নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভমহালয়া বা পুণ্যলগ্ন আজ বুধবার (৬ অক্টোবর)। বুধবার স্নিগ্ধ ভোরের আলো আসার সাথে সাথেই দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। শ্রী শ্রী চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এই মহালয়া। ভোরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গাপূজার এই দিনটি সারা দেশে বেশ আনন্দঘন মূহুর্তের সাথে উদযাপিত করা হয়। হিন্দু ধর্মালম্বীদের মতে, এদিনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এ দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ৬ দিনের প্রতীক্ষা মায়ের পূজার। আর এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। আসছে ১১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত কাল থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমণধ্বনি শুনতে পাবেন।

এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষঅনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। করোনার প্রকোপের কারণে এবারের আয়োজনে কিছু ভিন্নতা থাকতে পারে। দেবীর আগমনী উপলক্ষে দিনটি উদযাপন করতে গুলশান বনানী সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে ভোরে বনানী মাঠে দেবী বরণের আয়োজন শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৮টিতে। যা গত বছরের চেয়ে এক হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা ২৩৮টি। যা গত বছর থেকে চারটি বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন