
নিউজ ডেস্কঃ নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে রুবেল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ৪৪নং মহুয়া কমিউটির ডাউন ট্রেনটি বিরতি দিয়ে নেত্রকোনা কোট স্টেশন থেকে ছেড়ে দিলে ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রুবেল মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহতের স্বজন ও স্টেশনের নিরাপত্তাকর্মীদের সূত্রে জানা যায়, রুবেল আজই সকালের ট্রেনে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা এসেছিল বেড়াতে।
সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪৪নং ডাউন মহুয়া কমিউটার ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি মাত্র দুই মিনিটের জন্য থামলে তখন উঠতে পারেনি। ছেড়ে দেওয়ার সময় দৌড়ে উঠতে গিয়ে নিচে পড়ে কাটা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নেত্রকোনা কোর্ট স্টেশনের রেলওয়ে নিরাপত্তাকর্মী মো. ফারুক হোসেন জানান, ট্রেনটি প্রতিদিনি নেত্রকোনা কোর্ট স্টেশনে দুই মিনিট বিরতি নেয়। মঙ্গলবার কিছুটা বেশি সময় নিলেও ট্রেন ছেড়ে দিলে ছেলেটি দৌড়ে এসে ট্রেনে ওঠার সময় নিচে পড়ে যায়। খবর দিয়েছি নিহতের স্বজন ও জিআরপি পুলিশ এসে আইনি পক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।