News71.com
 Bangladesh
 06 Oct 21, 12:27 PM
 198           
 0
 06 Oct 21, 12:27 PM

প্রতারণার অভিযোগে নিরাপদ ডট কমের পরিচালক এ্যানি গ্রেপ্তার॥

প্রতারণার অভিযোগে নিরাপদ ডট কমের পরিচালক এ্যানি গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৪ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন প্রতারণার শিকার একজন ভুক্তভোগী। ওই মামলায় এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ অক্টোবর মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী। সিআইডি কর্মকর্তা আাও বলেন, গ্রেপ্তারে পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন