News71.com
 Bangladesh
 06 Oct 21, 11:38 PM
 200           
 0
 06 Oct 21, 11:38 PM

প্রবাসীরা দেশে ফেরায় কমেছে রেমিটেন্স প্রবাহ॥ অর্থমন্ত্রী

প্রবাসীরা দেশে ফেরায় কমেছে রেমিটেন্স প্রবাহ॥ অর্থমন্ত্রী

 

 

নিউজ ডেস্কঃ তিন মাস রেমিটেন্স কম এসেছে কেন এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল বলেছেন, রেমিটেন্স দেশে কেন  কম এসেছে  এখনও বলার সময় আসেনি। করোনার সময় অনেক প্রবাসী বাংলাদেশিরা দেশে এসেছেন। কিন্তু মহামারি করোনাসহ নানা কারণে তারা  ঠিকমতো ফিরে যেতে পারেননি বলেই রেমিটেন্স কম এসেছে। বুধবার (০৬ অক্টোরবর)  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যিয়াল সভায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, এখন প্রবাসীরা বিদেশে যাচ্ছে। সরকার এই বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করছি তিন মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। ২০২০ সালে ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। আশা করছি বছর শেষে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন