News71.com
 Bangladesh
 06 Oct 21, 11:38 PM
 222           
 0
 06 Oct 21, 11:38 PM

রাজধানীতে উদ্ধার হওয়া সক্রিয় মর্টার শেল থেকে ঘটতে পারতো বড় দুর্ঘটনা॥ র‍্যাব

রাজধানীতে উদ্ধার হওয়া সক্রিয় মর্টার শেল থেকে ঘটতে পারতো বড় দুর্ঘটনা॥ র‍্যাব

 

 

নিউজ ডেস্কঃ  রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকার সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার করে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মর্টার শেলটি ছিল দীর্ঘদিনের পুরাতন। এর আয়তন ছিল ৬০ মিলিমিটার। সক্রিয় মর্টার শেলটি বিস্ফোরিত হলে ৩৫ মিটার পর্যন্ত চারদিকে কোনো মানুষ থাকলে স্প্লিন্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি হতে পারতো।  বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড মর্টার শেল উদ্ধারের স্থানে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী পরিচালক মেজর মো. মশিউর রহমান।

 

তিনি বলেন, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাসার খনন কাজ করার সময় মর্টাল শেল পাওয়া যায়। প্রথমে র‍্যাব-৪ মর্টাল শেলের খবর পেয়ে র‍্যাব সদরদপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। এর গায়ে ময়লা ও জং ধরে থাকার কারণে এটি কোথায় তৈরি তা বলা যাচ্ছে না। মর্টাল সেলটি দীর্ঘদিনের পুরাতন। তবে এটি এখনও সক্রিয় রয়েছে এবং বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, খননকৃত মাটিতে বোম্ব ডিসপোজালের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্চ করে দেখেছি আরো কোনো বোম রয়েছে কিনা। তবে আমরা আর কোনো বোমের সন্ধান এখানে পাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন