News71.com
 Bangladesh
 07 Oct 21, 09:50 PM
 202           
 0
 07 Oct 21, 09:50 PM

জলবায়ু পরিবর্তন॥ প্রকৃতিভিত্তিক সমাধানে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন॥ প্রকৃতিভিত্তিক সমাধানে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ প্রকৃতি দুর্যোগ এবং টেকসই উন্নয়ন অর্জনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য প্রকৃতিভিত্তিক সমাধানই সবচেয়ে কার্যকর উপায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু, প্রকৃতি এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার সুওন শহরে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত ‘ফোর্থ ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম সেশন্স অব দ্য ফোরাম অব মিনিস্টার্স অ্যান্ড এনভায়রনমেন্ট অথোরিটিজ অব এশিয়া প্যাসিফিকে' ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীরা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বক্তৃতা করেন।পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু সহিষ্ণু জাতি গঠনের জন্য ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং পরিপ্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ সালে উন্নত ও টেকসই পরিবেশের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয় সাধনের মাধ্যমে ‘গ্রিন গ্রোথ স্ট্র্যাটেজি’ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন