News71.com
 Bangladesh
 08 Oct 21, 06:30 PM
 176           
 0
 08 Oct 21, 06:30 PM

কেরানীগঞ্জে মদের কারখানা থেকে আটক ১॥

কেরানীগঞ্জে মদের কারখানা থেকে আটক ১॥

নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় গ্রামের ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে কামাল মিয়ার কারখানায় অভিযান চালিয়ে ১৬৫ লিটার মদ ও তিন বস্তা মদ বানানো কাঁচামালা উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহুতা কামাল ওরফে কালাম চোর পালিয়ে গেলেও তার সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরীর হাবিবুরের ছেলে কাওসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফিরোজ আলম মামুন। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোহিতপুরে পোড়াহাটি গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদের উপকরণসহ একজনকে আটক করে। এসময় কারখানার মালিক কামাল চোর পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন