News71.com
 Bangladesh
 08 Oct 21, 09:24 PM
 174           
 0
 08 Oct 21, 09:24 PM

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকচাপায় শ্রমিক নিহত॥

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকচাপায় শ্রমিক নিহত॥

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকচাপায় মো. শফিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার চরবসু এলাকার হক সাহেবের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক পার্শ্ববর্তী রামগতি উপজেলার আজাদনগর এলাকার বশির আহমদের ছেলে। তিনি কমলনগরের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, বিকেলে আজাদনগর এলাকা থেকে হেঁটে চরবসু বাজারের দিকে যাচ্ছিলেন শফিক। পথে ঘটনাস্থলে এলে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন