
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পুষ্টিসমৃদ্ধ আমিষের চাহিদা পূরণ করতেই হবে কারণ অপুষ্টির শিকার মা-বাবা থেকে সুস্থ ও মেধাবি শিশু পাওয়া সম্ভব নয়। এসময় দিনে ২টি করে ডিম খাওয়ার পরামর্শ দেন প্রাণিসম্পদ মন্ত্রী।শুক্রবার (৮ অক্টোবর) ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ স্লোগানে সারাদেশে উদযাপিত হলো বিশ্ব ডিম দিবস। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ডিমের জিংক ও ভিটামিন ডি কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমায়।
ডিম ইমিউনিটি বাড়ায়, হার্ট সুস্থ রাখে, টাইপ-২ ডায়বেটিসের ঝুঁকি কমায়, ভাইরাল ও ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধে সহায়তা করে। সুস্থ-সবল থাকতে তারা বেশি বেশি ডিম খাওয়ার পরামর্শ দেন। প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা যৌথভাবে এবছর দেশব্যাপী ডিম দিবসের কর্মসূচী পালন করে। যার মধ্যে ছিল আলোচনা সভা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমসহ দুস্থদের মাঝে ডিম বিতরণ, পোস্টার ও লিফলেট বিতরণ, ইত্যাদি।